https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৪৯, মিরপুরে ১২৫, গুলশানে ৪০ এবং উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, তিন রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবার গুঁড়া, নয়টি মোবাইল ফোন ও ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।