ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের ফেরাতে নতুন ডাটা সিস্টেম

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের ফেরাতে নতুন ডাটা সিস্টেম

ছবি: -সংগৃহীত

মানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সমন্বিত করতে ‘রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (আরডিএমএস) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে সিস্টেমটির উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাস্টিস অ্যান্ড কেয়ারের কারিগরি সহায়তায় তৈরি আরডিএমএস একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে প্রত্যাবাসন-সংক্রান্ত তথ্য সংরক্ষণ, জাতীয়তা ও পুলিশ রেকর্ড যাচাই এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় সহজ হবে।

ইতোমধ্যে সিস্টেমটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডাটাবেজের সঙ্গে যুক্ত করা হয়েছে। শিশুদের শনাক্তকরণ আরও নির্ভুল করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট সেবার সঙ্গেও এটি সমন্বয়ের কাজ চলছে।

সংশ্লিষ্টরা জানান, এতদিন প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ কাগজপত্র ও চিঠিপত্রের মাধ্যমে সম্পন্ন হওয়ায় অনেক ক্ষেত্রে সময় লাগত। নতুন সিস্টেমের মাধ্যমে মামলার অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ, তথ্য যাচাই ও প্রতিবেদন তৈরির সুযোগ থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।

সিস্টেমটির উন্নয়নে অস্ট্রেলিয়া সরকার সহায়তা করেছে। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরানোর পাশাপাশি মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধেও আরডিএমএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।