ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১৭২ কোটি টাকা ব্যয়ে ১১ তলা হবে র‍্যাব সদরদপ্তর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ, কারাগারেই থাকতে হচ্ছে জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন বলে প্রত্যাশা করছে ভারত। এ সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলেও জানান তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের সম্পর্ক আরও জোরদার করতে সব পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত থাকবে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংসদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ভাষায়, এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা পুনর্বাসন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক হলেও বিভিন্ন সময়ে এ সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তিনি ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, সাজানো নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে। ভবিষ্যতে সরকারকেন্দ্রিক সম্পর্কের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে হবে।

স্পিকারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকারও দুই দেশের সাধারণ মানুষের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দিচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930