ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী

যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বিধান যুক্ত করে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার সচিবালয়ে নতুন বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় তিনি বলেন, ৪২ বছর পর ১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বিমান খাতে বিনিয়োগ বাড়াতে এটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব করা হবে।

মন্ত্রী বলেন, বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় বিমান রক্ষণাবেক্ষণ ও জটিল যন্ত্রাংশের মেরামত ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রতি তিন মাস অন্তর পরিদর্শন ও মহড়া আয়োজনের কথাও জানান তিনি।

দেশি-বিদেশি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণে অগ্রগতি হবে।

এ ছাড়া বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নতুন বিধিমালার প্রস্তাবিত ধারাগুলো নিয়ে আলোচনা করেন এবং বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930