ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা

ছবি: -সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কমেছে বিভিন্ন মানের রুপার দামও।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩১ আগস্টও দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ের পর চলতি বছরে এখন পর্যন্ত ১১০ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো এবং ৫৫ দফা কমানো হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930