https://timenewsbangla.com

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে দেশটিতে গিয়ে নির্ধারিত ভ্রমণ কার্যক্রমের বাইরে কাজ বা পড়াশোনা করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এই ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করা নিষিদ্ধ।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায়—
বার্থ ট্যুরিজম বা শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না।
ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না।
পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।