https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।
এ সময় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সফর ঘিরে কবরস্থান এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়।
পরে নিজ বাড়িতে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের দ্বিতীয় দিন সোমবার প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।