https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বহু বিদেশি শিক্ষার্থী ভিসা জটিলতায় পড়েছেন। ভিসা সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে বন্ধ থাকায় অনেকে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারছেন না। ফলে ভর্তি এক শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
আগস্টের শেষ দিকে নতুন ‘জনকল্যাণ ব্যয়ের বোঝা’ সংক্রান্ত বিধিমালা নিয়ে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য সাক্ষাৎকারের সময়সূচি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে তা কবে আবার চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানানো হয়নি।
বিশেষ করে ভারত ও চীনের শিক্ষার্থীরা এ সমস্যায় বেশি পড়েছেন। অনেক ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে চাকরি ছেড়েছেন, শিক্ষাঋণ নিয়েছেন এবং বিদেশযাত্রার প্রস্তুতি শেষ করেছেন।
কিছু মার্কিন বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের ৭ থেকে ১২ দিন পরও শিক্ষার্থীদের যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে। তবে এর মধ্যেও ভিসা না পেলে ভর্তি পরবর্তী শিক্ষাবর্ষে পিছিয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে ভারতীয় শিক্ষার্থীদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াকে বিবেচনা করছেন। চীনা শিক্ষার্থীদের মধ্যেও জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে পড়াশোনার আগ্রহ বাড়ছে।