https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ভ্যাটসহ গুনতে হচ্ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। অন্যদিকে ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। আর ভালো মানের ২২ ক্যারেট রুপার এক ভরি গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
রুপার গহনার ক্ষেত্রেও ক্যারেটভেদে দামে পার্থক্য রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ২০৮ টাকা।
বাজুস দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও দেশীয় বাজারের বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনটি সময় সময় নতুন দাম ঘোষণা করে।