ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি।

সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সফরের প্রথম দিন সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন।

সোমবার সফরের শেষ দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। পরে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

এরপর দুপুরে নিজ বাসভবনে খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ২টার দিকে হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930