ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা আসামিদের গতিবিধি সন্দেহজনক, নাশকতার আশঙ্কা : চিফ প্রসিকিউটর ভিসা সাক্ষাৎকার বন্ধ, বিপাকে বিদেশি শিক্ষার্থীরা বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার

ছবি: -সংগৃহীত

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এখন থেকে বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিদ্যমান ভ্রমণ-সুবিধায় এ পরিবর্তন আনে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে ভ্রমণ কোটার সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে প্রাপ্তবয়স্কদের বার্ষিক ভ্রমণ কোটা একবারে ৬ হাজার ডলার বাড়ল। অর্থাৎ আগের ১২ হাজার ডলারের সীমা থেকে ৫০ শতাংশ বেড়ে নতুন সীমা হয়েছে ১৮ হাজার ডলার। এই সুবিধা প্রতিটি পঞ্জিকাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ভ্রমণ কোটার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা পাবে। ফলে নতুন নিয়মে একজন শিশুর বার্ষিক ভ্রমণ কোটা হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

অন্যদিকে, ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ মার্কিন ডলারে নেওয়ার সুযোগ থাকছে না। নগদ ডলার নোট বহনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। বিদ্যমান বিধান অনুযায়ী, একজন ব্যক্তি তার বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ সঙ্গে নিতে পারবেন। বাকি বৈদেশিক মুদ্রা অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ আরও বাড়ল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930