ঢাকা
১৪ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

প্রস্তুতি ম্যাচে উত্তেজনা, লিয়াওর লাল কার্ডের ম্যাচে পর্তুগালের জয়

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ জুন ২০২৬   ২২ বার পঠিত
প্রস্তুতি ম্যাচে উত্তেজনা, লিয়াওর লাল কার্ডের ম্যাচে পর্তুগালের জয়

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে চিলির বিপক্ষে খেলতে নেমে জয় পেলেও বিতর্ক এড়াতে পারেনি পর্তুগাল। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।

ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের খাতা খোলেন তাঁর বদলি হিসেবে নামা গনসালো গুয়েদেস। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া সেই গোলে এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে লিয়াও ও চিলির ইভান রোমান দুজনই লাল কার্ড দেখেন। ফলে শেষ অংশে উভয় দলই ১০ জন নিয়ে খেলে। যোগ করা সময়ে লুকাস কেপেদা একটি গোল শোধ করলেও ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

ঘটনার সূত্রপাত প্রথমার্ধের যোগ করা সময়ে। কর্নার ফ্ল্যাগের কাছে চিলির রাইট-ব্যাক ফিলিপ ফার্নান্দেজ এবং পর্তুগালের জোয়াও কানসেলোর মধ্যে একটি ট্যাকলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ট্যাকলের পর উভয় খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

এ সময় কাছাকাছি থাকা লিয়াও ও রোমানও সংঘাতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে লিয়াও প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে আঘাত করলে রেফারি তাৎক্ষণিকভাবে তাঁকে লাল কার্ড দেখান। একই ঘটনায় রোমানকেও মাঠ ছাড়তে হয়।

আসন্ন বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপের দলটি।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930