জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে অনলাইনে নিবন্ধনসংক্রান্ত সেবা পাওয়া যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যারের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হচ্ছে।

এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত অনলাইন সেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। সেবা পুনরায় চালু হলে নিবন্ধন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।