সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৯ অক্টোবর) দুই দেশ সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের এবং বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুসম্পর্ক রয়েছে। দুই দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ অবস্থায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে কোথায় ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাংলাদেশ হতাশ। মক্কায় পবিত্র উদ্দেশ্যে যাওয়া মানুষের বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ সত্য হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই করা জরুরি বলেও তিনি ইঙ্গিত দেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ার পর ক্ষতিপূরণের সুযোগ আর থাকে না। এখন সরকারের লক্ষ্য হলো, তথ্য ও প্রক্রিয়াগত ঘাটতি ক