বুধবার সীমান্তটির সাথে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাক ইরানের সাথে থাকা ‘শিব’ সীমান্ত দিয়ে যাত্রী, যানবাহন ও বাণিজ্যিক ট্রাকের চলাচল বন্ধ করে দিয়েছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রী চলাচলের অন্যতম প্রধান প্রবেশপথ হলো এই ‘শিব’ সীমান্ত।

এর আগে, সৌদি আরবে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরাক ইরানের সাথে থাকা আরেকটি সীমান্ত ‘শালামচেহ’ বন্ধ করার নির্দেশ দিয়েছিল—সে সময় নিরাপত্তা বিভাগের দুটি সূত্র এ তথ্য জানিয়েছিল।

রিয়াদের দাবি ছিল, ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।