সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের রুটিন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপপরিচালক (এটিএম) মাহমুদ আখতার হোসেন।

গত ৩ নভেম্বর জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায় বেবিচক। আদেশ অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদায়িত ও বেবিচকের সদর দপ্তরে সংযুক্ত মাহমুদ আখতার হোসেনকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর থেকে তিনি নতুন কর্মস্থলে পরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।

বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য বিধি অনুযায়ী যোগদানকালীন ও ভ্রমণ ভাতা পাবেন তিনি।