বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি।
নভোএয়ার জানায়, এ কর্মসূচির আওতায় লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে বিশেষ ছাড় পাওয়া যাবে।
তবে এ সুবিধা পেতে ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যবহৃত বোর্ডিং পাস দেখাতে হবে।
কর্মসূচিতে অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতার বাইরেও বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে।
এয়ারলাইন্সটি আরও জানায়, যাত্রীসেবা আধুনিকায়নে এর আগে ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে তারা।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।


মন্তব্য করুন