ছবি: -সংগৃহীত
রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও।
এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। সৌজন্য সাক্ষাৎকালে তারা দুই দেশের ক্রীড়া সম্পর্ক এবং ক্রিকেটের মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে ঘিরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।