দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। সফরকালে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ক্ষমতাবলে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ভিভিআইপি ঘোষণার ফলে সফরকালে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।

এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।