ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তাঁর এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর। তবে নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো হুমকি তিনি দেখছেন না।
অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বড় ধরনের হুমকির কথা তুলে ধরেছেন। ইরান পরিস্থিতি মোকাবিলায় তাঁর অবস্থান আইজেনকটের তুলনায় অধিক কঠোর বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দুই নেতার এই ভিন্ন অবস্থান ইরানকে মোকাবিলায় ইসরায়েলের সম্ভাব্য নীতি ও সামরিক কৌশল নিয়ে রাজনৈতিক মতপার্থক্যকে সামনে এনেছে।

মন্তব্য করুন