স্থানীয় প্রশাসন তাদের ফেসবুক পেজে দেওয়া জরুরি বার্তায় জানিয়েছে, ডিপোর আশপাশে অবস্থানরত সবাইকে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। নিরাপত্তার অংশ হিসেবে আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডিপো থেকে আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, বাংচাক করপোরেশন পরিচালিত এই ডিপোতে প্রতিদিন প্রায় এক লাখ ২০ হাজার ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেল ডিপো এবং রাজধানী ব্যাংককের ভেতরে অবস্থিত একমাত্র ডিপো।
বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন