তিনি বলেছেন, শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি সীমান্ত দিয়ে ফিরবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া মেনেই তাকে দেশে ফিরতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
পার্থ বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত হাসিনার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন বক্তব্য ও আলোচনার মাধ্যমেই বিষয়টি সামনে আনা হচ্ছে। আগে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।
এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। সরকারের উন্নয়ন কার্যক্রম ও জাতীয় নিরাপত্তায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মন্তব্য করুন