তিনি বলেন, দেশের মানুষের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও সক্ষমতা বাড়ানো গেলে ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মাংস রফতানির সুযোগ তৈরি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ সম্পৃক্ত রয়েছেন। প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে বিশেষ করে চরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খামারিদের সহযোগিতা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম, সংগঠনটির সদস্য, খামারি, উদ্যোক্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন