ছবি: -সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ৫০ টাকা মূল্যমানের খাম-সংবলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বকাপ স্মরণে বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।
বিশ্বকাপকে ঘিরে দেশের ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি ডাকটিকিট সংগ্রাহকদের কাছেও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।