ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

কলকাতায় হেনস্তার খবর নিয়ে যা বললেন মোশাররফ করিম

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৭ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
কলকাতায় হেনস্তার খবর নিয়ে যা বললেন মোশাররফ করিম

ছবি: -সংগৃহীত

কলকাতায় অবস্থানকালে স্ত্রীকে নিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোচনা ও সংবাদ প্রকাশের পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

মঙ্গলবার সকালে সামাজিকমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় কলকাতায় অবস্থানরত মোশাররফ করিম ও তার স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন ব্যক্তি অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন। বিষয়টি দ্রুত অনলাইনে আলোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

তবে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় মোশাররফ করিম জানান, সামাজিকমাধ্যমে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে পরিস্থিতি তেমন ছিল না। তার ভাষায়, ফেসবুকে নানা বিষয় রঙ চড়িয়ে প্রচার করা হয়, কিন্তু সংবাদ হওয়ার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, একটি সংবাদ প্রকাশের জন্য যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।

এ সময় গুজব বা যাচাইবিহীন তথ্যের ওপর নির্ভর না করার আহ্বানও জানান এই অভিনেতা।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।