ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

চোটে এশিয়ান গেমস ও মৌসুম শেষ নীরজ চোপড়ার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
চোটে এশিয়ান গেমস ও মৌসুম শেষ নীরজ চোপড়ার

চোটের কারণে এবারের এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। শুধু এশিয়ান গেমস নয়, চলতি মৌসুমে আর কোনো প্রতিযোগিতাতেও অংশ নেবেন না তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোটের খবর জানান নীরজ। অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। চিকিৎসক ও নিজের দলের পরামর্শে বাকি মৌসুমে বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুইবারের অলিম্পিক পদকজয়ী এই অ্যাথলেট।

চোটের কারণে ব্রাসেলসে অনুষ্ঠেয় ডায়মন্ড লিগ ফাইনাল থেকেও নাম প্রত্যাহার করতে হয়েছে নীরজকে। লুসানে মৌসুমসেরা পারফরম্যান্স করে বিশ্বের সেরা ছয় জ্যাভলিন থ্রোয়ারের একজন হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি।

নিজের চোটের বিষয়ে নীরজ জানান, কয়েক দিন আগে লুসানে মৌসুমসেরা থ্রো করার পর অনুশীলনের সময় গোড়ালির লিগামেন্টে চোট পান তিনি। এভাবে মৌসুম শেষ করতে হওয়ায় হতাশ হলেও এখন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরাই তার প্রধান লক্ষ্য।

এর আগে গত মাসে কমনওয়েলথ গেমসেও অংশ নিয়েছিলেন নীরজ। সেখানে নিজের সেরা পারফরম্যান্স করতে না পারলেও রুপার পদক জিতেছিলেন তিনি। এরপর লুসানে মৌসুমসেরা থ্রো করে ডায়মন্ড লিগ ফাইনাল নিশ্চিত করেছিলেন। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতাতেও আর অংশ নেওয়া হচ্ছে না তার।