ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৭ জুন ২০২৬   ৩১ বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশের হার

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে না পারায় সহজ লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় সফরকারীরা।

বুধবার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়। জবাবে ১০ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ইতিবাচক হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর মধ্যক্রমের ব্যাটাররা কেউই ইনিংস বড় করতে পারেননি। সাইফ হাসান ২০ রান করলেও অধিনায়ক তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারীরা দ্রুত বিদায় নেন।

শেষদিকে শেখ মেহেদী কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ২২ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার ৩২ রানের জুটি বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ জুটি ছিল। অস্ট্রেলিয়ার পক্ষে স্পিনাররা দারুণ বোলিং করেন। অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও অস্ট্রেলিয়া চাপে পড়েনি। কুপার কোনোলি ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অধিনায়ক মিচেল মার্শ ১৩ রান এবং টিম ডেভিড ২০ রান যোগ করেন।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও অভিষিক্ত সাকলায়েন উইকেট পেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরাতে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930