ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

যেসব কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
যেসব কারণে শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান

ছবি: -সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।

শনিবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের এলাকায় বিমানবন্দর থানা-পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের কারণে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, আটক শিশুদের ক্ষেত্রে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বিমানবন্দর এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।