https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫৯ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন।
একই সময়ে নতুন করে ৮৯০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৪০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। এদের মধ্যে ১২ হাজার ৭৯১ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।