ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, শনিবার স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, শনিবার স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি

ছবি: -সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে সতর্কতামূলক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল), যেখানে বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উজান এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানির উচ্চতা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও পানিপ্রবাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে গেট খোলার সময় ও পানি ছাড়ার পরিমাণও সমন্বয় করা হবে।

বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে পৌঁছালে আরও বেশি পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031