ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

মেসির প্রতি রদ্রির শ্রদ্ধা, তিনি যা করেছেন তা অবিশ্বাস্য

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
মেসির প্রতি রদ্রির শ্রদ্ধা, তিনি যা করেছেন তা অবিশ্বাস্য

বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে ব্যক্তিগত সাফল্যের আনন্দের মধ্যেও ফাইনালের পর লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভুল করেননি তিনি।

নিউ জার্সির স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন রদ্রি। সেখানে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে আবেগঘন মন্তব্য করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

রদ্রি বলেন, অধিনায়কদের টসের সময় তার সঙ্গে একটি ছবি তুলতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বড় বিষয়। ফুটবলের জন্য তিনি যা প্রতিনিধিত্ব করেন, তা অসাধারণ।

মেসিকে কান্নারত অবস্থায় দেখে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে রদ্রি বলেন, একজন ফুটবলার হিসেবে তিনি যা অর্জন করেছেন এবং আর্জেন্টিনা ফুটবলকে যা দিয়েছেন, সেটাই হয়তো তার মনে পড়ছিল। তিনি যা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে রদ্রির হাতে ওঠে গোল্ডেন বলের পুরস্কার।

এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় এবং ২০২৩ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি। অন্যদিকে, সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ শেষে অশ্রুসিক্ত মেসির বিদায়ের দৃশ্য ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। প্রতিপক্ষ দলের খেলোয়াড় হয়েও মেসির প্রতি রদ্রির সম্মান ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031