ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ২৬ বার পঠিত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্বধারী ডুলি দীর্ঘ ৪৩ বছরের ফুটবল ক্যারিয়ারে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই যুক্ত ছিলেন। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সদস্য হিসেবে ১৯৯৪ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ বিশ্বকাপে অধিনায়কত্ব করেন।

কোচিং ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের সঙ্গে কাজ করেছেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দলের দায়িত্ব পালন করেন।

টমাস ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনে ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং ফিফা র‌্যাঙ্কিংয়েও নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছে। পরবর্তীতে গায়ানা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দলটি তার অধীনে টানা চারটি ম্যাচেই জয় পায়।

বাফুফে জানিয়েছে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একটি শক্তিশালী দল গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে ফলাফল উন্নয়নের লক্ষ্যেই টমাস ডুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930