ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ জনের মৃত্যু দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী

দূষণের চাপে হাঁসফাঁস ঢাকা, আজ বিশ্বের নবম দূষিত শহর

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ২৩ বার পঠিত
দূষণের চাপে হাঁসফাঁস ঢাকা, আজ বিশ্বের নবম দূষিত শহর

ছবি: -সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উপরে জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা। শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার ডটকমের প্রকাশিত তথ্যে দেখা গেছে, বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান নবম।

শনিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৯। এই মাত্রাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং ফুসফুস বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য এই বাতাস ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবারও রাজধানীর বায়ুর মান প্রায় একই অবস্থায় ছিল।

তালিকার শীর্ষে রয়েছে কিনশাসা। শহরটির দূষণ স্কোর ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি–এর বাতাসের মানও একইভাবে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মানের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ ছাড়িয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং বর্জ্য পোড়ানোর কারণে বায়ুদূষণ দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছিল, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031