ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চলতি আগস্টের প্রথম আট দিনে দেশে এসেছে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ আগস্ট—তিন দিনে দেশে এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্টে এসেছে ১৯৬ মিলিয়ন ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২১ শতাংশ।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031