ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা এবার ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি

নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’

ছবি: -সংগৃহীত

নগদ লিমিটেডের কর্মীদের বই কেনা ও পড়ার আগ্রহ বাড়াতে প্রথমা ডটকমের সহযোগিতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’। সোমবার (১০ আগস্ট) রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

নগদ কর্মীদের জন্য দেশের জনপ্রিয় ও মানসম্মত বই সহজে কেনার সুযোগ করে দিতেই এই ভিন্নধর্মী বইমেলার আয়োজন করা হয়েছে। অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাজ্জাদ শরিফ বলেন, মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে, যা সমাজের জন্য উদ্বেগের বিষয়। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে একটি সমাজ ও জাতি এগিয়ে যায়। সময়ের পরিবর্তন হলেও পড়া এবং জানার কোনো বিকল্প নেই। এ সময় তিনি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, তিনি ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলেছেন। তবে বই থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, করপোরেট জীবনের ব্যস্ততা ও একঘেয়েমির কারণে অনেকের বই পড়ার অভ্যাস কমে গেছে। এমন আয়োজন কর্মীদের কর্মব্যস্ত জীবনে ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি নতুন আগ্রহ তৈরি করবে।

বইমেলায় প্রথমা থেকে প্রকাশিত দেশি বইয়ে নগদ কর্মীরা ২০ শতাংশ মূল্যছাড় পাবেন। বিদেশি বইয়ে থাকবে ৫ শতাংশ ছাড়। এ ছাড়া নগদের বাংলা কিউআর কোডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে আরও ৫ শতাংশ অতিরিক্ত ছাড়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম। নগদের মানবসম্পদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে দুই দিনের এই বইমেলার আয়োজন করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও নগদ ও প্রথমা ডটকম যৌথভাবে একই ধরনের বইমেলার আয়োজন করেছিল। সে সময় নগদের কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031