ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন পটুয়াখালীতে জি-৯ কলা চাষে নতুন সম্ভাবনা এবার ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি

বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ছে। গত ১ জুলাই থেকে প্রায় ৫৬ লাখ লেনদেনে বাংলা কিউআরের মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি টাকা লেনদেন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ আগস্ট পর্যন্ত এক সপ্তাহেই বাংলা কিউআরে প্রায় ১৭ লাখ লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪৮৭ কোটি টাকা। প্রতিদিন গড়ে ২ লাখ ৪০ হাজার লেনদেন হয়েছে এবং প্রতিটির গড় মূল্য ছিল প্রায় ২ হাজার ৮৬৫ টাকা।

গত ১ জুলাই থেকে দেশের সব মার্চেন্ট পয়েন্টে একক ও সর্বজনীন বাংলা কিউআর ব্যবহারের নির্দেশনা কার্যকর হয়েছে। এতে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা একটি কিউআর কোড স্ক্যান করেই অর্থ পরিশোধ করতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়লে নগদ ব্যবস্থাপনার খরচ কমার পাশাপাশি জাল টাকা, চাঁদাবাজি ও আর্থিক লেনদেনের অস্বচ্ছতা কমানো সম্ভব হবে।

ব্যবসায়ীরা বলছেন, কিউআরভিত্তিক লেনদেনে নগদ টাকা ব্যবস্থাপনা ও খুচরা দেওয়ার ঝামেলা কমেছে। তবে ছোট ব্যবসায়ীদের জন্য লেনদেনের মাশুল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এখনো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

বাংলা কিউআরের লেনদেন বাড়ায় দেশে নগদনির্ভরতা কমিয়ে সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রযাত্রা আরও জোরদার হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031