ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশ-ভারতের ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে লড়বেন কর্নেল অলি নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, হাইকোর্টের রায় এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ আজ এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটে নতুন সিদ্ধান্ত সকালে রোদ, বিকেলে বৃষ্টির আভাস দলের সিদ্ধান্তে আস্থা রাখুন, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

আজ এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
আজ এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদে বার্তার মাধ্যমে একযোগে ফল জানা যাবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭ থেকে ১৪ জুন।

ওয়েবসাইটে ফল

শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম, বছর ও বোর্ড নির্বাচন করতে হবে। এরপর রোল ও নিবন্ধন নম্বর দিয়ে নিরাপত্তা যাচাই সম্পন্ন করে ফল দেখা যাবে।

ফল পাওয়া যাবে—
eduboardresults.gov.bd
educationboardresults.gov.bd

খুদে বার্তায় ফল

এসএসসির ফল জানতে মোবাইলের খুদে বার্তায় লিখতে হবে:

SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2026

এটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানানো হবে। উদাহরণ: SSC DHA 123456 2026

কারিগরি বোর্ডের ক্ষেত্রে লিখতে হবে:

SSC TEC 123456 2026

এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

দাখিল পরীক্ষার্থীদের জন্য খুদে বার্তায় ফল জানতে প্রাক-নিবন্ধনের প্রয়োজন হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে বোর্ডের ওয়েবসাইটের ফলাফল অংশে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিতে হবে। এরপর ফলাফলপত্র ডাউনলোড করা যাবে।

এবার পরীক্ষার প্রথম দিন ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া নিবন্ধন করেও ৪ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেনি বা পরীক্ষায় অংশ নেয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031