ঢাকা
১০ আগস্ট ২০২৬

দলের সিদ্ধান্তে আস্থা রাখুন, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
দলের সিদ্ধান্তে আস্থা রাখুন, নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর একটি পাঁচ তারকা হোটেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, জনগণের আস্থা অর্জন, দেশের উন্নয়নে ভূমিকা রাখা এবং প্রতিটি ক্ষেত্রে মেধার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী নির্বাচনগুলোতে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভের লক্ষ্যে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। এর আগে রাত ৮টা ১০ মিনিটে তার গাড়িবহর হোটেলের সামনে পৌঁছালে বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। পরে নেতারা তাকে ফুল দিয়ে বরণ করেন। প্রায় এক ঘণ্টা সাংগঠনিক সভায় অংশ নেন তিনি।

সভাকে কেন্দ্র করে বিকাল থেকেই লালখান বাজার, কাজীর দেউড়ি ও সিআরবি থেকে হোটেলমুখী সড়কে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। নিরাপত্তার কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ করে পুলিশ।

এর আগে দিনের কর্মসূচিতে তারেক রহমান কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর ও ত্রাণ বিতরণ করেন। ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও আলেমদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হেফাজতের পক্ষ থেকে তার কাছে নয় দফা দাবি তুলে ধরা হয়।

পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031