ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৮৯৪

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৮৯৪

ছবি: -সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৮৯৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামে ৭৯৫ জন মারা গেছেন।

একই সময়ে নতুন করে ১৮৭ জনের নিশ্চিত হাম এবং ৯৭২ জনের সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২২ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে এক লাখ ১৮ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031