ঢাকা
২৭ আগস্ট ২০২৬

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য

ছবি: -সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবকের সঙ্গে নতুন করে সংসার পেতেছেন তিনি। তবে এতদিন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

অবশেষে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিয়ের গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন প্রভা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি বিয়ে করেননি এবং কোনো ধরনের চুক্তিভিত্তিক বিয়ে বা এমন সম্পর্কে জড়াননি।

প্রভা বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে অভিযোগ ও তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে এ ধরনের খবর প্রকাশের আগে তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, গণমাধ্যমের লেখার ক্ষমতা অনেক বেশি। একই কলমে কাউকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যেমন সম্ভব, তেমনি ইতিবাচকভাবেও তুলে ধরা যায়। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতাও জরুরি। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা এবং বিশ্বাসযোগ্য প্রমাণ যাচাই করার অনুরোধ জানান তিনি।

নিজের অনুসারীদেরও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রভা। তার ভাষ্য, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা তাকে ঘিরে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই তার ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন।

প্রভার বিয়ে নিয়ে গুঞ্জনের সূত্রপাত মূলত তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো ঘিরে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল থাকা আরেকটি ছবি প্রকাশের পর বিয়ের আলোচনা আরও জোরালো হয়।

এরপর গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের পোস্টও করেন প্রভা। এসব পোস্টকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে এবার নিজেই সেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রভা জানিয়ে দিলেন, তার বিয়ের খবর সত্য নয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031