https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’তে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ জানান, দুপুর পৌনে ১টার দিকে শিশুরা মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।