তবে বছর শেষ হতে চললেও সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আরও ৯ থেকে ১০ দিনের শুটিং প্রয়োজন বলে জানা গেছে। কিন্তু শুটিংয়ের শিডিউল নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
এদিকে নতুন দুটি সিনেমা ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’-এর কাজ শিগগিরই শুরু করার কথা রয়েছে শাকিব খানের। ফলে ‘সোলজার’-এর জন্য তিনি কখন সময় দিতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে তানজিন তিশার প্রথম সিনেমার মুক্তির সময়ও অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে শাকিব খানের ম্যানেজার মনির জামান অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, গত কয়েক বছরে শাকিবের কোনো সিনেমার শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শিডিউল নেওয়ার পরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। ওই সময়ের মধ্যে অনায়াসেই দুই থেকে তিনটি সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন