ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। সেখানেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই দেশের মধ্যে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি খাতের দুর্নীতির সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, জ্বালানি খাত দেখলে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, তা বোঝা যায়। তবে বর্তমান সরকার জ্বালানি সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রী এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো চাপ নেই। দেশের চাহিদা থাকায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বিমান কেনা হবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি বাড়ানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930