ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় মৃত ১,৩৪২, নিখোঁজ ৪,৮৮৬

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
নেপালে আকস্মিক বন্যায় মৃত ১,৩৪২, নিখোঁজ ৪,৮৮৬

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আরও ৪ হাজার ৮৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, দেশের আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ানে ৩৬০ জন। এছাড়া পশ্চিম নাওয়ালপারাসিতে ২৩০, পূর্ব নাওয়ালপারাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোরখায় ৭৩, ধাদিংয়ে ৬৭ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডিএনএ নমুনা ও অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়া শেষে এখন পর্যন্ত ১ হাজার ৩০টি মরদেহ দাফন করা হয়েছে। এসবের মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি মরদেহের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের পরিচয় শনাক্তে কর্তৃপক্ষ ২ হাজার ২৭২টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি নমুনা মরদেহ থেকে এবং ১ হাজার ১২টি স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে।

নিখোঁজদের স্বজনদের সহায়তার জন্য ১ হাজার ২৭০টি অজ্ঞাত মরদেহের তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং মরদেহ উদ্ধারের মতো জরুরি কার্যক্রমে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930