https://timenewsbangla.com

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনকে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাঁধন তার ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে হামলার শিকার হন। ঘটনার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান অনুযায়ী, শনাক্ত ব্যক্তিরা ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
বাংলাফ্যাক্ট পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে বিভিন্ন ভুল, বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য যাচাই করে থাকে।