https://timenewsbangla.com

ন্যাশনাল এয়ার ট্র্যাফিক সার্ভিসেসের (এনএটিএস) প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে দেখা দিয়েছে ব্যাপক বিলম্ব ও যাত্রাবিঘ্ন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও স্ট্যানস্টেডসহ বিভিন্ন বিমানবন্দর এই সমস্যায় প্রভাবিত হয়েছে।
এনএটিএস জানিয়েছে, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এডিনবার্গ ও ডাবলিন বিমানবন্দরসহ লন্ডন লুটন, বার্মিংহাম, অ্যাবারডিন ও গ্লাসগো বিমানবন্দরেও ফ্লাইট বাতিল ও বিলম্বের খবর পাওয়া গেছে। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, এনএটিএসের সমস্যার কারণে তাদের ফ্লাইট পরিচালনাও ব্যাহত হচ্ছে।