ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬   ৮ বার পঠিত
উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান বজায় রাখা এবং সরকারি অর্থের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন সব উন্নয়ন প্রকল্প শতভাগ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930