ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৪৬, নিখোঁজ প্রায় ৫০০ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫০ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা বাংলাদেশ-চীন পিপল-টু-পিপল সম্পর্কের চালিকাশক্তি হোক শিক্ষা : মাহদী আমিন জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী অসুস্থ হয়ে মাস্কাটে মৃত্যু

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
বুধবার, ০৩ জুন ২০২৬   ২৭ বার পঠিত
বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ছবি: -সংগৃহীত

বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে এক মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বরগুনা পৌর শহরের কালিবাড়ী এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তাঁদের দুই মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)। ইতি রাণী জেলা পরিষদ ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ইতি রাণী ডাকবাংলোয় চাকরি নেন। তিনি সাধারণত সকাল ৯টার দিকে কাজে যোগ দিতেন। তবে বুধবার সকাল ১১টার দিকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে কর্মস্থলে আসেন।

দুপুরের পর তৃতীয় তলার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে অন্য কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধার এবং অপর কক্ষ থেকে ইতি রাণী ও ছোট মেয়ে অনুরাধার মরদেহ উদ্ধার করে।

ইতি রাণীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, সকালে বাজারে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছিল। পরে দুপুরে বাসায় ফিরে ঘরে তালা দেখতে পান। স্ত্রী কেন ডাকবাংলোয় গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ডাকবাংলোর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই মেয়েকে হত্যার পর ইতি রাণী আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, বড় মেয়ের মরদেহ পাওয়া কক্ষ থেকে পাঁচটি ঘুমের ওষুধ ও একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031