https://timenewsbangla.com

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে প্রায় ৪০ মিনিট মতিঝিল-উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লাইনের তারে পড়া কাপড় সরানোর পর মেট্রোরেলের যান্ত্রিক বিষয়গুলো পরীক্ষা করা হয়।
পরে বিকেল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল, উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।