গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৬ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। এতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ১ হাজার ৩৭৫ জনের পাশাপাশি আহত হয়েছেন ৪ হাজার ৬৮৬ ফিলিস্তিনি।

মন্তব্য করুন